1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এক বছর পর মাঠে ফিরে ‘খুবই খুশি’ নেইমার

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

হাঁটুর ইনুজুরির কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে দেখা যায় তাকে।

মাঠে ফিরতে পেরে বেশ উৎফুল্ল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি… সবসময়ই আমার একটি ভালো দল থাকে। আমি খুবই খুশি যে, আমি ফিরেছি! আমি ফিরেছি!’

আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে ৯ গোলের নাটকীয় ম্যাচে আল আইনকে ৫-৪ ব্যবধানে হারায় আল হিলাল। নেইমার মাঠে নামেন ম্যাচের ৭৭ মিনিটে। যদিও পরে কোনো গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে পারেননি তিনি।

আপাতত আল হিলালের হয়ে কেবল চ্যাম্পিয়নস লিগই খেলতে পারবেন নেইমার। বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনে সীমবদ্ধতা থাকায় জানুয়ারির আগে সৌদি প্রো লিগে দেখা যাবে না এই ফরোয়ার্ডকে।

গত বছরের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু পাঁচ ম্যাচ খেলেই বড় ধরনের চোটে পড়ে তিনি। যে কারণে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকাও খেলতে পারেননি এই ফরোয়ার্ড। নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে সেলেসাওরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK