1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাঁতারে ঢাবির তারকা রামপালের সন্তান শেখ জামিল, পাঁচ ইভেন্টেই প্রথম

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পঠিত
বাগেরহাট রামপালের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ জামিল হাসান ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫’-এ ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পাঁচটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে নজর কেড়েছেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সাঁতারে বিশেষ আগ্রহী জামিল নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক সাঁতারু সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পান। জামিল তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেন। এগুলো হলো-
* ১০০ মিটার ফ্রি-স্টাইল
* ২০০ মিটার ফ্রি-স্টাইল
* ২০০ মিটার ব্যক্তিগত মিডলে—
দুটি দলগত ইভেন্টেও নিজের দলকে প্রথম স্থানে নিয়ে যান জামিল
এখানেই শেষ নয়। জামিল ৪০০ মিটার দলগত রিলে এবং ওয়াটারপোলো দলগত ইভেন্টেও নিজের দলকে প্রথম স্থানে নিয়ে যান। নিঃসন্দেহে এটি একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া সাঁতারুর জন্য অসাধারণ ও অনন্য অর্জন।
শেখ জামিল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আগেও বিভিন্ন জাতীয় ও নদীভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি মেঘনা নদীতে ৫ কিলোমিটার এবং পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতারে অংশ নিয়ে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। এছাড়া গত বছর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন। যদিও বৈরি আবহাওয়ার কারণে প্রতিযোগিতা বাতিল হয়।
শেখ জামিল হাসান জানান -তবে এবার নতুন প্রত্যয়ে বাংলা চ্যানেল পাড়ি দিতে চাই।সব ধরনের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK