1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এবার কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

গত ১০ জিন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে কাবরেরার শিষ্যরা।

তারকাখচিত দল নিয়ে এমন হারে কাবরেরার কৌশল আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট সকলেই কাবরেরার অপসারণ চাইছেন। এবার প্রকাশ্যে সকলের সামনে কাবরেরার অপসারণ চাইলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

আজ রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে বাফুফে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য সদস্যরা।

বাফুফের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাফুফে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হাভিয়ের কাবরেরার পদত্যাগ চান। সেখানে সকলের সামনে কাবরেরার পদত্যাগ চেয়ে তিনি বলেন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন,সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক কাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি আছে আগামী এপ্রিল পর্যন্ত। এর আগে চাইলে বাফুফে কোচকে অপসারণ করতে পারে। তবে চুক্তি শেষের আগে কোচকে অপসারণ করা হলে জরিমানা গুনতে হবে বাফুফেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK