1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু 

খন্দকার নিরব,  ভোলা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে পরনে থাকা শাড়ির আঁচল পেঁচিয়ে ঝর্না রানী দাস (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় ভোলা টু চরফ্যাশন সড়কের ডাওরী বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে।

ঝর্না উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারাদন বাড়ির হারাদন চন্দ্র দাস এর সহধর্মিনী। তার বাবা, মা, ভাই ও শাশুড়ির সাথে চরফ্যাশন তার মামা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজান্তেই তার পরনে থাকা শাড়ির আঁচল চলন্ত ইজি বাইকের চাকার সঙ্গে প্যাঁচ লাগে। সে গুরুতর আহত হলে আত্মীয়রা দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর অসীম জানান, এই ঘটনায় থানায় এখনো কোন মামলা রুজু হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK