1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটে মুনতাহা হত্যার আসামী মারা গেছেন

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

সিলেটে আলোচিত শিশু মুনতাহা হত্যার এক আসামী মারা গেছে। মুনতাহা হত্যার প্রধান অভিযুক্ত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৯০) মারা গেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান। শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেওয়া হয়। ইউপি সদস্য জিম্মায় থাকা অবস্থায় আজ সকালে বাবার বাড়িতে মারা যান কুতুবজান।
জানা যায়, কুতুবজানকে প্রথমে পুলিশ তার জিম্মায় দেয়। তিনি চলাফেরা করতে পারেন না। সেজন্য তাকে দেখা শুনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনী মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে। বাদ আছর কুতুবজান বিবি জানাজা অনুষ্ঠত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK