1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি বাড়াতে চকরিয়ার মাতামুহুরী ছাত্রশিবিরকে মোটরসাইকেল উপহার

এইচ.এম.সবুজ (চকরিয়া পেকুয়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরকে মোটরসাইকেল উপহার।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে এ গাড়ি উপহার দেন চকরিয়ার সাহারবিল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ছাত্র সংগঠনের একনিষ্ঠ শুভাকাঙ্খী আলহাজ্ব শিব্বির আহমদ ওসমানী। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের পক্ষে মোটরসাইকেলের চাবি গ্রহণ করেন উপজেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আবদুর রশিদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সম্পাদক এম. ওমর আলী, জামায়াত নেতা মাসুমুল হাকিম, ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ ইউনূস, মো. ইবরাহিম, মো. রাসেল, আইমন ইকবাল, ফয়সাল প্রমুখ।

পরে মাতামুহুরী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমের সফলতা ও সমৃদ্ধি এবং জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK