1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত 

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সবুজ মিয়া (২২), উপজেলার চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে ও  মাহমুদুল হাসান জয় (২৫), পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের  আবুল বাশার লতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া মোটরসাইকেলযোগে দহেরপাড় সড়কে শ্রীবরদী শহরের দিকে আসছিল। অপরদিকে, জয় শ্রীবরদী থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিল। এসময় শ্মশানঘাট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক সবুজ মিয়া। আর গুরুতর আহত হয় জয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জয়কে জেলা সদর হাসপাতালে রেফার করে। পরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাতে মাহমুদুল হাসান জয় মারা যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK