1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের নৌহাটায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক নারীর মৃত্যু ও আহত ৩

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা  প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

শেরপুরের নৌহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাঁসি বেগম (৩২) নামে একজন নারী নিহত হয়েছেন। ৩০ অক্টোবর  (বুধবার) বিকেলে শেরপুর টু ঝিনাইগাতী মহাসড়কের নৌহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাঁসি বেগম ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন আরোহী।

স্থানীয়রা জানায় , বিকেলে শেরপুর টু  ঝিনাইগাতী মহাসড়কের পৌর কবরস্থানের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলে থাকা এক নারী ছিটকে পরে গিয়ে বিপরীতদিক থেকে আসা এক ট্রলির নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেলের ২ চালক ও ১ শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK