1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে শহিদ অাব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
ভোলার লালমোহনে শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমোহন উপজেলা একাদশ বনাম তজমুদ্দিন উপজেলা একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে লালমোহন উপজেলা একাদশকে হারিয়ে জয়ী হয় তজুমদ্দিন উপজেলা একাদশ। পরে তাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেক দলের সার্বিক সহযোগিতায় এবং আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ।
এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া জান্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, শিল্প বিষয়ক সম্পাদক নূরে আলম বিপ্লব, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, সদস্য শাহ মো. শাহিন শাজীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK