1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পীরগাছায় এই প্রথম চালু হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

রংপুরের পীরগাছায় এই প্রথম চালু হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এ উপলক্ষ্যে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মেডিকেল মোড় বেবি ভিলার চতুর্থ তলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মোত্তালেব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নাজমা বেগম, কাউন্সিলর আশরাফুল ইসলাম, কেন্দ্র চিকিৎসক আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবক রবি লাহিড়ী, সাইফুল্লাহ সজীব, আসাদুজ্জামান রানা, মোফাচ্ছেরুল ইসলাম মিলন, লিটন মিয়া, সোহরাব হোসেন প্রমুখ।
কাউন্সিলর আশরাফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পীরগাছায় এই প্রথম তারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চালু করেছেন। মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আঠা, ঘুমের ঔষধ সিসাসহ সকল প্রকার মাদকাসক্ত ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হবে। নিয়মিতভাবে রোগী দেখবেন রংপুর মেডিকেলের মানসিক, মাদকাসক্ত ও সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম। তিনি আরও জানান, আধুনিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হবে। যেমন-ঔষধ, পরিজ্ঞান আচরণগত, প্রেষণা বর্ধক, শর্ত সাপেক্ষে ব্যবস্থাপনা, ১২ ধাপ সহায়ক, দাম্পত্য এবং পারিবারিক থেরাপি পদ্ধতিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK