1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র জখম

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে  রাফিউল হক ওরফে মাহিন (১৯) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ওই ছাত্রকে  উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কের সামাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে। মাহিন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ভুক্তভোগী কলেজছাত্র মাহিন জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নেত্রকোনা থেকে বাসে করে মোহনগঞ্জ পৌঁছান। পরে গ্রামের বাড়ি ধর্মপাশা যাওয়ার জন্য অটোরিকশা করে রওনা হন। ওই অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিল। পথে সামাইকোনা এলাকায় গিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে একটি নির্জন জায়গায় গিয়ে থামে। এসময় সাথে থাকা দুই যাত্রী ও চালকসহ তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইলফোন, টাকাসহ নানা জিনিসপত্র নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা চলে গেলে মাহিন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সামাইকোনা এলাকায় কংস নদীর ওপর সেতু রয়েছে। সেতুর একপাশে নেত্রকোনার মোহনগঞ্জ অপরপাশে সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকা। ধর্মপাশা থেকে ছিনতাইকারীরা নদী পার হয়ে এসে ছিনতাই করে আবার চলে যায়। বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ওই এলাকায় টহল পুলিশ পাঠানো হয়। পাশাপাশি শহরের প্রত্যেকটি সড়কেই রাতে পুলিশি টহল আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK