1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে চিরকুটের সুমি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

প্রায় এক যুগের সংগীতযাত্রায় দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চকে বারবার তুলে ধরেছে ব্যন্ড চিরকুট। তারই ধারাবাহিকতায় ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিলেন বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)।

প্রতি বছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে।

২৪ থেকে ২৬ অক্টোবরের তিনদিন ব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন। বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত পেশাদাররা একত্রিত হন, মতবিনিময় করেন। এই উৎসবকে সারা বিশ্বের ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে।

এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনটিতে অতিথি হিসেবে অংশ নিলেও চলতি বছর প্যানেলিস্ট হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করেছেন সুমি। ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এ শিল্পী।

আলোচনায় অংশগ্রহণ শেষে ম্যানচেস্টার থেকে তিনি বলেন, চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি এই সম্মান ও ভালোলাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি। বাংলা গানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা বিশেষ কেননা এটি এ উৎসবে তিনদশকপূর্তী উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের সঙ্গে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

শুধু ওমেক্স ই নয়, সুমি জানান, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নিবেন সুমি। এ সম্মেলনটি শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ৮ নভেম্বর। নরওয়েতে যাওয়ার আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেবেন এ গুণী শিল্পী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK