1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা  অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার (৮নভেম্বর) উপজেলার সদর বাজারের মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহরশি সাহিত্য পরিষদের সভাপতি ও জামাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হক শামীম এর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডাঃ আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ূন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মহারশি সাহিত্য পরিষদের উপদেষ্টা শহিদুল ইসলাম, বাংলা একাডেমিক আজীবন সদস্য ও  বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল,  জেলা আইনজীবী সমিতি ও  শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, রফিক মজিদ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,  নজরুল প্রেমিক ও প্রক্ষাত আবৃতিকার টিটু মুন্সি, কবি, উপস্থাপক ও আবৃতিকার হৃদয় লোহানী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও  বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ(রুবেল প্রাকৃতজন)।

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন,  নজরুল ইসলাম,  আরিফ হাসান, মোস্তাফিজুল হক, রফিক মজিদ, হাদিউল ইসলাম,  আশরাফ আলী চারু, মনিরুজ্জামান মুনির, আইযুব আকন্দ বিদ্যুৎ,  জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিগণ একত্র হওয়ায় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বিকেল ৩টা থেকে শুরু করে অনুষ্ঠানটি চলমান ছিল রাত পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK