1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাঁদপুরে পানিতে পড়ে মা-ছেলের করুন মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে পানিতে পড়া সন্তানকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মা-ছেলে দু,জনেরই করুন মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮) ও তার শিশু সন্তান আবু বক্কর সিদ্দিক (৭)।

নিহত খাদিজার মামানি কুলসুমা বেগম জানান, তারা স্বপরিবারে ঢাকায় থাকেন। গত ক,দিন পূর্বে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে খাদিজা আক্তারের দুই শিশু সন্তান মাকে গোসলের কথা বলে বাড়ির পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করার সময় তারা দু,জন সাতার না জানার কারনে পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে মা খাদিজা আক্তার প্রথমে বড় ছেলেকে উদ্ধার করেন। পরে ছোট ছেলেকে পানিতে তলিয়ে যেতে দেখে তিনি তাকে বাঁচাতেও পানিতে ঝাপ দেন। কিন্তু খাদিজা আক্তারও সাতার না জানার কারনে মা-ছেলে দু,জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ বেলাল হুসাইন তাদের দু,জনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামে মাকসুদা আক্তার নামে ২ বছর বয়সী এক শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। নিহত শিশু ওই গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ বেলাল হুসাইন জানান, স্বজনদের ভাস্যমতে তারা পুকুরে গোসল করতে গিয়ে দুই সন্তানকে ডুবে যেতে দেখে খাদিজা আক্তার তার সন্তানকে বাঁচাতে পানিতে ঝাপ দেন। সাতার না জানা না থাকায় তিনি পুকুরের পানিতে ডুবে যায়। হাসপাতালে আনার পর আমরা তাদের দু,জনকে মৃত পেয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK