1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ার বাক প্রতিবন্ধী নারী টঙ্গীতে খুন

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

পিরজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ০৭ নং গৌরিপুর ইউনিয়ন এর মাটিভাংগা সওদাগর বাড়ির রাজিয়া বেগমের ৩ জন বাক প্রতিবন্ধী মেয়ে।
মেয়েদের মধ্যে বড় মেয়ে লিখন (৩৫) বি এম কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন বিভিন্ন প্রতিকুলতার মাঝে। পরবর্তীতে চাকুরী হওয়ার কারনে তিনি ঢাকায় আসেন এবং এক রুম ভাড়া নিয়ে টঙ্গী গাজিবাাড়ী পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাড়ীতে থাকা শুরু করেন। চাকুরী করতেন সমাজ কল্যানের অন্তর্গত টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কম্পিউটার অপারেটর হিসেবে। ১৯ মে ২০২৫ তারিখে সকাল ৬টা এর মধ্যে নিজ কক্ষে দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন লিখন। ময়না তদন্তের পরে যারা লিখনকে গোসল করিয়েছেন তারা লিখনের শরিরের বিভিন্ন স্থানে অত্যাচারের চিহ্ন দেখেছেন। ৩টি কোপ, সারা গায়ে নির্মম আঘাতের, দুই গালে ও কপালে আঘাতের চিহ্ন।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে লিখন কানে শুনত না, বোবা হওয়ায় কথা বলতে পারতেননা। সদাচরন, বিনয়ী, গুনি এক নারী এই লিখন। তার উদ্যম ও হার না মানা জীবনের গল্প যে কোনো মানুষের জন্য অনুপ্রেরনা যোগাবে। এই লিখনকে হত্যা করা হয়েছে তার নিজ কক্ষে। এ নিয়ে আজ্ঞাত আসামি করে টঙ্গী পূর্ব থানায় ২১শে মে একটি হত্যা মামলা দায়ের করেছে তার মা রাজিয়া বেগম।

স্বজনরা জানিয়েছে যে, লিখনকে হত্যা করে হয়তো খুনিরা দ্রুত পালিয়ে গিয়েছে। এটা কোন প্রতিহিংসামূলক হত্যাও হতে পারে।
লিখন হয়ত কারো কুপ্রস্তাবে সারা দেয়নি অথবা কেউ হয়ত লিখনকে আগে থেকে বিরক্ত করত অথবা আশেপাশের কারো অতি গোপন কুকর্ম সে দেখে ফেলেছিল। খুনি আশেপাশের কেউ হবার সম্ভাবনা বেশি। পাশের কক্ষেও মানুষ ছিল। তারা নাকি এ বিষয় কিছুই জানেনা। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রকৃত কারন দ্রুত খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন তারা।
লিখনের জন্য পুরো এলাকা মানুষের মধ্যে শোকের ছায়া পড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK