1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমানাহ্ হজ্জ্ব গ্রুপ বাংলাদেশ এর হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে আমানাহ্ হজ্জ্ব গ্রুপ বাংলাদেশের আয়োজনে ‘স্কাই ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট এর অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে হজ্জ প্রশিক্ষণ ও হাজি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আমানাহ্ হজ্ব গ্রুপ বাংলাদেশ এর চেয়ারম্যান, মাওলানা মোরশেদ আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন নোয়াখালী জেলার সভাপতি মাওলানা মেজবাহ উদ্দিন । প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ দারুল উলুম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মহি উদ্দিন হাছান।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা, হিরাপুর আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা রাকিব উদ্দিন, দারুল আরকান দাখিল মাদ্রাসার সুপার মওলানা মাসুম বিল্লাহ। বক্তারা হজ্জ ও ওমরাহ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে নানা বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলেন এবং ধর্য্য ও সবরের মাধ্যমে হজ্জ পালন করতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আমানাহ্ হজ্জ্ব গ্রুপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মাওলানা নুরুল ইসলামের দোয়া ও মোনাজাত মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK