নোয়াখালীর চাটখিলে আমানাহ্ হজ্জ্ব গ্রুপ বাংলাদেশের আয়োজনে 'স্কাই ভিউ চাইনিজ রেষ্টুরেন্ট এর অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে হজ্জ প্রশিক্ষণ ও হাজি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আমানাহ্ হজ্ব গ্রুপ বাংলাদেশ এর চেয়ারম্যান, মাওলানা মোরশেদ আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন নোয়াখালী জেলার সভাপতি মাওলানা মেজবাহ উদ্দিন । প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ দারুল উলুম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মহি উদ্দিন হাছান।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা, হিরাপুর আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা রাকিব উদ্দিন, দারুল আরকান দাখিল মাদ্রাসার সুপার মওলানা মাসুম বিল্লাহ। বক্তারা হজ্জ ও ওমরাহ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে নানা বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলেন এবং ধর্য্য ও সবরের মাধ্যমে হজ্জ পালন করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আমানাহ্ হজ্জ্ব গ্রুপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মাওলানা নুরুল ইসলামের দোয়া ও মোনাজাত মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.