1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

 লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অন্য দিকে একই রাতে দক্ষিণ হামছাদী গ্রামের পালেরহাট সংলগ্ন একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে ইয়াবা, তিন বোতল বিদেশি মদ, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। খামারটি মালয়েশিয়া প্রবাসী নাঈম নামে এক যুবকের বলে জানা গেছে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার সহযোগীরা পালিয়ে যায়।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK