1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৫ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নৌ কন্টিনজেন্ট প্রধান মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুর রব, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।

আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। তিনি চরাঞ্চলে পুলিশ ক্যাম্প স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থানীয়দের ধান-চালসহ অন্যান্য দ্রব্য সামগ্রী না রাখার আহ্বান, উপকারভোগী সঠিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম, উপজেলার বিভিন্ন দপ্তরের লোকবলের অভাব বিষয়ে চিঠি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য ও ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ তছলিম, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, তজুমদ্দিন ফায়ার স্টেশন কর্মকর্তা, তজুমদ্দিন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK