1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা ক্ষমতাচ্যুত-ভিপি নূর

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত
গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চাঁদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (৯ নভেম্বর) বিকালে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে  নেত্রকোনা জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারণ্যের সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি।
গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK