1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত!

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান মায়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন প্রমুখ।

বক্তারা বিপ্লবী ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে উদ্ধার করে নতুন রাষ্ট্রপ্রদান হিসেবে বাংলার জনগন বরণ করে নেন এবং তার পর থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে জাতীয়তাবাদী দলকে রাজনৈতিক দল হিসেবে গঠন করে পুরো বাংলাদেশে কার্যক্রম শুরু করেন, সেই থেকে বিএনপি বাংলাদেশের গণমানুষের আস্থার দল হিসেবে ভালোবাসা লাভ করে। বক্তারা আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে (আওয়ামী) স্বৈরাচারের বিদায় হলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।

একইসাথে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে নির্বাচিত করে ভোলা ৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়ার আহ্বান জানান। এসময়, উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK