1. admin@anantabangla.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
**তজুমদ্দিনে জমি বিরোধ: সরকারি সুবিধা দেওয়ার নামে সোহেলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ** **খালিয়াজুরীতে আওয়ামী লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘রামরাজত্ব’ ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ** **উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারে মেয়ে ডা. ফাইজা** **পছন্দ হলেই বিয়ে নয়: শত বছরের ঐতিহ্যে দিনাজপুরে আদিবাসীদের মিলনমেলা** **তজুমদ্দিনে স্পিকারের সফর: দুস্থদের জন্য ৫ লাখ ৩০ হাজার টাকা, পূজামণ্ডপে ২ লাখ টাকা ও ৬ টন গম বরাদ্দের আশ্বাস** **ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার সময় উপজেলা প্রশাসনের অভিযানে আটক ২** **নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুটের অভিযোগ, ইউএনওর কাছে গণ-অভিযোগ** **সুনামগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন** **ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা** **দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক**

**পছন্দ হলেই বিয়ে নয়: শত বছরের ঐতিহ্যে দিনাজপুরে আদিবাসীদের মিলনমেলা**

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

পছন্দ হলেই বিয়ে নয়: শত বছরের ঐতিহ্যে দিনাজপুরে আদিবাসীদের মিলনমেলা

তাপস রায়, দিনাজপুর প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলনমেলায় হাজারো মানুষের সমাগম ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশ নেন। তাঁদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলাটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

 

স্থানীয় নিজপাড়া ও মোহনপুর ইউনিয়নের উদ্যোগে এবং গোলাপগঞ্জ দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়। প্রতিবছর দুর্গাপূজা শেষ হওয়ার পর এ মেলা বসে। দীর্ঘদিন ধরে চলে আসা এ আয়োজন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরম জানান, তাঁদের পূর্বপুরুষদের সময় থেকেই এ মেলার প্রচলন রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর দুর্গাপূজার পর মেলার আয়োজন করা হয়। সময়ের পরিবর্তন ঘটলেও এ আয়োজনের প্রতি মানুষের আগ্রহ কমেনি। বরং প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মেলাটি আরও বিস্তৃত পরিসরে পরিচিতি পাচ্ছে।

 

মেলাকে ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা রয়েছে। প্রচলিত একটি ধারণা হলো, এ মেলায় তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খুঁজতে আসেন। তবে এ ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আয়োজকারিয়াও জানিয়েছেন, বিয়ে বা জীবনসঙ্গী খোঁজার সঙ্গে মেলার কোনো সম্পর্ক নেই। তাঁদের মতে, এটি মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের মিলন, পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক চর্চা এবং দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার একটি আয়োজন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK