
**সুনামগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন**
হোসাইন মোহাম্মদ সবুজ।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-দৈনিক অনন্ত বাংলা।
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ-এর চকরিয়া প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এ উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য নাজমুল সাঈদ সোহেল চকরিয়ার সাংবাদিক মহলে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিষয় ও এলাকার উন্নয়ন-অগ্রগতির সংবাদ তুলে ধরছেন।
জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় নাজমুল সাঈদ সোহেল তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও চকরিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।