1. admin@anantabangla.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
**তজুমদ্দিনে জমি বিরোধ: সরকারি সুবিধা দেওয়ার নামে সোহেলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ** **খালিয়াজুরীতে আওয়ামী লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘রামরাজত্ব’ ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ** **উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারে মেয়ে ডা. ফাইজা** **পছন্দ হলেই বিয়ে নয়: শত বছরের ঐতিহ্যে দিনাজপুরে আদিবাসীদের মিলনমেলা** **তজুমদ্দিনে স্পিকারের সফর: দুস্থদের জন্য ৫ লাখ ৩০ হাজার টাকা, পূজামণ্ডপে ২ লাখ টাকা ও ৬ টন গম বরাদ্দের আশ্বাস** **ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার সময় উপজেলা প্রশাসনের অভিযানে আটক ২** **নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুটের অভিযোগ, ইউএনওর কাছে গণ-অভিযোগ** **সুনামগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন** **ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা** **দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক**

**দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক**

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটকঃ

তাপস রায়, দিনাজপুর প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের প্রাণকেন্দ্র টিএনটি গেট থেকে প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালায়।

এ সময় হাতে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।আটককৃত নারীর নাম বিলকিস বেগম (৪২)। তিনি বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক বিলকিস এর আগেও মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা ভোগ করেছেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ১৮ সনের ৩৬ (১) সারণি ২৯ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK