1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ

অহিদুজ্জামান রিপন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর আওতাধীন এলাকায় আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সর্বমোট ৫ প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
বিজিবি সূত্রে জানা গেছে, এই নিরাপত্তা পরিকল্পনার আওতায় নিয়মিত টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। পূজা চলাকালে যেকোনো ধরনের গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মোট ১৩টি পূজামণ্ডপে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১২টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টি পূজামণ্ডপ রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ২টি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু জানান, দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের বহিঃপ্রকাশ। সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “কাউকে গুজবে কান না দেওয়ার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ করা হচ্ছে। কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মাধ্যমে একটি আনন্দময় ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি অধিনায়ক। একই সাথে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK