1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

একজন মানবিক মানুষ মরিয়ম শিউলী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদন:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদন:

মরিয়ম বেগম শিউলী, যিনি আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে সমগ্র বাংলাদেশে পরিচিত! অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষায় সহায়তা, বিধবা নারীদের পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে রোধ, কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ানো, নারী নির্যাতন বন্ধসহ সামাজিক কার্যক্রমের কারণে সকলে তাকে মানবিক শিউলী বলে আখ্যায়িত করেন।

মরিয়ম বেগম শিউলীর জন্মস্থান লক্ষ্মীপুর জেলার পৌর ৩ নং ওয়ার্ডে হলেও ব্যবসায়ীক কাজের সুবাদে থাকেন রাজধানী ঢাকায়।

অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জার্নিটা তার শুরু হয়েছিল অনেক আগে। বাবার অনুপ্রেরণায়। সর্বদা নিভৃতে তার এলাকা সহ সমগ্র বাংলাদেশে বিপদগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেও ২০২০ সালের করোনাকালীন তার সামাজিক কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র।
করোনা মহামারির শুরু থেকে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন সক্রিয়।

এখনও এলাকার মানুষের বিপদের খবর পেলেই ছুটে যান তার বাড়ি লক্ষ্মীপুরে। পরামর্শ, আর্থিক সহায়তা, সাহস যুগিয়ে অন্যের বিপদে পাশে দাঁড়ান। এমন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের জন্য মরিয়ম বেগম শিউলী বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।

সমাজসেবিকা ও মানবাধিকার কর্মী হিসাবে বিশেষ অবদান রাখায় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।

মরিয়ম আক্তার শিউলী বলেন, ‘বাবা বলতেন নিজে বাঁচার নাম জীবন নয়, সবাইকে নিয়ে বাঁচাই জীবন। বাবার এই কথা সবসময় মনে ধারণ করে চলি। বাবার অনুপ্রেরণাতেই সমাজের অবহেলিত, নির্যাতিত, অসুস্থ মানুষকে নিয়ে কাজ করি। একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতার পর যখন তিনি ভালো থাকেন, তখন সেই অবস্থা দেখে আমি মানসিকভাবে শান্তি পাই, তৃপ্তি পাই। এ সব কাজের মাঝেই আমি বেঁচে থাকার আনন্দ খুঁজি।’

মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, এতে টাকার দরকার। টাকার যোগান আসে কোত্থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আয় থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি দুস্থ অসহায় মানুষের জন্য এভাবেই কাজ করে যেতে চাই। দো’আ করবেন যেন আমার কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK