1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফতুল্লায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপ গাড়ি ও  মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুকে চাপা দিলে ঘটনাস্থলেই জুম্মন (২২) নামে একজনের মৃত্যু হয়। এসময় আরমান (২১) নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। 
বুধবার (২৫ মার্চ) সকালে ফতুল্লার বক্তাবলী চর প্রসন্ননগর গুচ্ছ গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জুম্মন বক্তাবলীর চরপ্রসন্ন নগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আখিল উদ্দিন নামে এক চালকের কাছ থেকে ইজিবাইক চালক জয়নাল আবেদীন পিকআপ চেয়ে নিয়ে চর প্রসন্ননগর ব্রীজ রোড দিয়ে চালাচ্ছিলেন। এসময় ব্রীজ পাড় হয়ে গুচ্ছ গ্রামের বাজারে এসে মোটরসাইকেলে বসে থাকা দুই বন্ধুর উপর পিকআপ উঠিয়ে দেয়। এসময় মোটরসাইকেল চালক আরমান ও তার বন্ধু জুম্মনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জুম্মনকে মৃত ঘোষনা করেন এবং আরমানকে ঢাকা মেডিকেলে প্রেরন করেন চিকিৎসক।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় চালকের একজন সহযোগীসহ পিকআপ গাড়ি আটক করা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK