1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পীরগাছায় জাতীয় সমবায় দিবস উদযাপন

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

রংপুরের পীরগাছায় র‌্যালি, সমবায়ী ও জাতীয় পতাকা উত্তোলণ এবং শ্রেষ্ঠ সমবায়ীদের শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।
উপজেলা সমবায় কর্মকর্তা শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
সমবায় বিভাগ, সমবায়ীবৃন্দের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, পীরগাছা ক্লাস্টার কমিটির চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, সহকারী প্রোগ্রামার আফসানা রহমান, সমবায় সহকারী পরিদর্শক মাহমুদুল হাসান ও মনিকা রানী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK