1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম  

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
রবিবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের অস্ত্রাগার ও পুলিশ লাইন্স মেস সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে তিনি পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবতীতে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ, সকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ফাড়ির ইনচার্জ, টিআই, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর,ওসি ডিবি, আরআই, ক্রাইম ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্রশাসন সহ আরও-১, ওসি অস্ত্রাগার, ওসি সি/ডি স্টোর, ওসি রেশন, ওসি এমটি গনের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK