প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
রবিবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে "গার্ড অব অনার" প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের অস্ত্রাগার ও পুলিশ লাইন্স মেস সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে তিনি পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবতীতে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ, সকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ফাড়ির ইনচার্জ, টিআই, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর,ওসি ডিবি, আরআই, ক্রাইম ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্রশাসন সহ আরও-১, ওসি অস্ত্রাগার, ওসি সি/ডি স্টোর, ওসি রেশন, ওসি এমটি গনের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.