1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ৩০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুলের সামনে ৩০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র শহর ও চন্দ্রগঞ্জ থানা শাখা।

রোববার সকাল ১১টার দিকে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের জন্য রহমত।’

তিনি আরও দাবি করেন, অনেক দেশে প্রতিবন্ধীদের দায়িত্ব রাষ্ট্র নেয়, কিন্তু বাংলাদেশে পরিবারের ওপরই এর বোঝা বেশি পড়ে।

কর্মসূচির সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, শহর নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম এবং শহর জামায়াতের সাবেক আমীর শামছুল ইসলাম।

হুইলচেয়ার পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম, ছবিরা খাতুন, সেলিমসহ আরও অনেকে।  অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK