
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুলের সামনে ৩০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র শহর ও চন্দ্রগঞ্জ থানা শাখা।
রোববার সকাল ১১টার দিকে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের জন্য রহমত।’
তিনি আরও দাবি করেন, অনেক দেশে প্রতিবন্ধীদের দায়িত্ব রাষ্ট্র নেয়, কিন্তু বাংলাদেশে পরিবারের ওপরই এর বোঝা বেশি পড়ে।
কর্মসূচির সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, শহর নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম এবং শহর জামায়াতের সাবেক আমীর শামছুল ইসলাম।
হুইলচেয়ার পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম, ছবিরা খাতুন, সেলিমসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.