1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
“বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ” হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোনা এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আজম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দাউদ শরীফ, শিক্ষার্থীদের পক্ষে মোঃ জিন্নাতুল ইসলাম ও রওনক জাহান তুবা প্রমূখ।
অপরদিকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি’র সহযোগিতা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK