1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভায় ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের সঙ্গে ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুলের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।
পৌর প্রশাসক জসীম উদ্দিন বলেন, “নাগরিকদের মতামত ও পরামর্শ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে। সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ও টেকসই পৌরসভা গড়ে তুলতে চাই।”
এ সময় স্থানীয় বাসিন্দা রেজাউল করিম সুমন বলেন, “রাস্তার কাজ যেন এমনভাবে করা হয়, যাতে এক বছরের মধ্যে নষ্ট না হয়ে অন্তত পাঁচ বছর টিকে থাকে। উন্নয়ন যেন টেকসই হয়, সেটাই আমাদের দাবি।” মতবিনিময় সভায় পৌরসভার কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK