
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের সঙ্গে ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুলের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।
পৌর প্রশাসক জসীম উদ্দিন বলেন, "নাগরিকদের মতামত ও পরামর্শ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে। সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ও টেকসই পৌরসভা গড়ে তুলতে চাই।"
এ সময় স্থানীয় বাসিন্দা রেজাউল করিম সুমন বলেন, "রাস্তার কাজ যেন এমনভাবে করা হয়, যাতে এক বছরের মধ্যে নষ্ট না হয়ে অন্তত পাঁচ বছর টিকে থাকে। উন্নয়ন যেন টেকসই হয়, সেটাই আমাদের দাবি।" মতবিনিময় সভায় পৌরসভার কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.