1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিক্ষায় মনোযোগ বাড়াতে দেড় হাজার শিক্ষার্থীকে স্কুলড্রেস দিল উপজেলা প্রশাসন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

সরকারি উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলায় দেড় হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৬০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুলড্রেস তুলে দেওয়া হয়। একই সঙ্গে ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

ছাত্রীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এছাড়াও বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন,
“ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এই ধরনের সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি ও মানসম্মত শিক্ষা অর্জনে সহায়ক হবে। পাশাপাশি খেলাধুলা ও শারীরিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে।”

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপজেলার আরও শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে। একই সঙ্গে ছাত্রীদের স্বাস্থ্যবিধি ও সচেতনতা বাড়াতে স্কুলগুলোতে স্যানিটারি প্যাড মেশিন স্থাপন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK