1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গুম‑খুনের পরিবারদের পাশে থাকবে বিএনপি: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছরে গুম-খুনের শিকার হওয়া মানুষের ত্যাগ “অপরিসীম”; শুধুমাত্র তাদের কষ্ট স্বীকার করেই শেষ হবে না, বরং আগামী জাতীয় নির্বাচনে যদি “জনগণের সরকার” গঠন হয়, তখন এসব পরিবারকে কার্যকর সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।”

শুক্রবার সকালে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এ্যানি স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের নেতা প্রেসিডেন্ট জিয়া এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, “সামনে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে, এজন্য নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন ভিপি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK