বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছরে গুম-খুনের শিকার হওয়া মানুষের ত্যাগ “অপরিসীম”; শুধুমাত্র তাদের কষ্ট স্বীকার করেই শেষ হবে না, বরং আগামী জাতীয় নির্বাচনে যদি “জনগণের সরকার” গঠন হয়, তখন এসব পরিবারকে কার্যকর সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।”
শুক্রবার সকালে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপি'র সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় এ্যানি স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের নেতা প্রেসিডেন্ট জিয়া এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, "সামনে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে, এজন্য নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন ভিপি'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন - বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.