1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেগমগঞ্জ বাকিপুর দাখিল মাদ্রাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

বেগমগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পঠিত
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নস্থ বাকিপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটিকে গতকাল সকালে মাদ্রাসা মিলনায়তনে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি পদে বেগমগঞ্জের কৃতি সন্তান কর আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুরু, বিদ্যুৎসাহী পদে বিশিষ্ট ব্যবসায়ী এ বি এম জাহাঙ্গীর কবির, অভিভাবক সদস্য পদে মো. শফি উল্যা, গোলাম কিবরিয়া মাস্টার, মো.আবদুর রহিম, আবদুর রহিম (২), সংরক্ষিত (মহিলা) পদে বিবি আয়েশা, শিক্ষক প্রতিনিধি পদে মাকসুদুর রহমান অলটন, তানিয়া ফারহান ও হাফেজ ইসমাইল এবং পদাধিকার বলে সেক্রেটারি পদে মাদ্রাসার সুপার মো. ওয়ালী উল্লাহ নির্বাচিত হয়েছেন । নির্বাচিত কমিটিকে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অংগসঠগনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
নব নির্বাচিত সভাপতি নুর উদ্দিন নুরু বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা মৃত অজি উল্যাহ এলাকার সুনামধন্য শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তার বড় ভাই এডভোকেট মঈন উদ্দিন ঢাকা বার এসোসিয়েশনর এজিএস ও মেঝো ভাইও সুনামের সাথে একই পেশায় কর্মরত আছেন।
সভাপতি নুর উদ্দিন নুরু বলেন, আমি সব সময় আমার বাবার আদর্শকে লালন করার চেষ্টা করি। আমার বাবা আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমার ভাইয়েরাও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, এতদ্ব অঞ্চলে অত্র বাকিপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দ্বীনের আলো ছড়াচ্ছে। তাই মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করার চেষ্টা করবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK