1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

নোয়াখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)  প্রকল্পের আওতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উক্ত র‌্যালি উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ।
র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো.ইসহাক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসার কাজী মো. রফিক উল্যা প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ,  বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যম ব্যাক্তিত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি, দ্বীপ উন্নয়ন সংস্থার  RAISE  প্রকল্পের বিভিন্ন ট্রেডের শিক্ষানবীশগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK