‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উক্ত র্যালি উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমদ।
র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো.ইসহাক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসার কাজী মো. রফিক উল্যা প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যম ব্যাক্তিত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি, দ্বীপ উন্নয়ন সংস্থার RAISE প্রকল্পের বিভিন্ন ট্রেডের শিক্ষানবীশগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.