1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বিএনপি’র বিজয় র‍্যালীতে, জনস্রোত 

সোহেল খান দূজর্য় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বুধবার (৬ আগস্ট) নেত্রকোনায় বিএনপির বিজয় র‍্যালীটি শেষ পর্যন্ত জনস্রোতে পরিনত হয়েছে।

সকাল থেকেই শ্রাবণের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষন উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হয়।
গত বছরে ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগষ্ট) দুপুরে নেত্রকোনা জেলা বিএনপি এই বিজয় র‍্যালীর আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মো. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। আর যেন কোনো দিন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পরে বিজয় র‍্যালীটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়।
তবে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির মিছিলটি সবার নজর কাড়ে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK