1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘বিদ্যালয়ের আঙ্গিনায় যেনো আমরা ফুল-ফল গাছ রোপণ করি।’

তিনি আরও উল্লেখ করে বলেন, ‘প্রাণ প্রকৃতি ও পরিবেশ এক সূত্রে গাঁথা। এই তিনটির অস্তিত্ব যদি না থাকতো, পৃথিবী নামক কোনো গ্রহই টিকে থাকতে পারতো না। আর পৃথিবী না থাকলে আমরাই বা কিভাবে বসবাস করতাম। কাজেই আমরা সবাই মিলে পরিবেশের সাথে যুক্ত রয়েছি।’

তিনি বলেন, ‘প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসার এই বীজটি শৈশবেই শিশুদের মধ্যে রোপন করে দিতে হবে। এটি একসময় মহীরুহে পরিণত হবে এবং তারা দেশকে ভালবাসতে শিখবে, দেশের মানুষকে ভালবাসতে শিখবে, পরিবেশকে ভালোবাসতে শিখবে।’

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদসহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK