1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে গোপালনগর ২দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
বগুড়ার ধুনটে ২দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতি ও শুক্রবার ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মসজিদ, মাদ্রাসা, কবরস্থান,মন্দির ও ইউনিয়ন পরিষদসহ রাস্তাঘাটের গুরুত্বপূর্ণ  বিভিন্ন অংশে বিভিন্ন প্রজাতির ফলজ ও সৌন্দোর্য বর্ধক বৃক্ষ রোপণ করা হয়।
কর্মসূচিতে রুল পাম ট্রি, কোকো ক্লোভা, খেজুর গাছ, নারিকেল গাছ, আম গাছ, কাঠাল গাছ, কৃষ্ণচূড়া, শিউলি, চন্দন, রাধাকৃষ্ণ, জবা, পাতাবাহার, গন্ধরাজ, হাসনাহেনাসহ অন্তত ২০ প্রজাতির বিভিন্ন  উন্নত জাতের ৩০০  বৃক্ষ রোপণ করা হয়।
এর আগে গোপালনগর ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে রুল পাম ট্রি এবং কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়। এসময় গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সদস্য ডাঃ আরিফুর রহমান ফারুক, উপদেষ্টা সদস্য  ড. ইন্জিনিয়ার আব্দুল আলীম, জাকির হোসেন লিখন, প্রধান শিক্ষক আতাউর রহমান, সারাদেশব্যাপী লক্ষাধিক চারারোপনকারী প্রকৃতি প্রেমী সাইফুল ইসলাম নাবিল, প্রকৃতি প্রেমী আসাদুল ইসলাম আশা ,অত্র সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাকিব সনেট, সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাবিলা তাবাচ্ছুম সহ ট্রাস্টের অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK