1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জুলাই গণহত্যা দিবসে বিএনপির সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত জুলাই গণহত্যার শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা বলেছেন, “৫ আগস্টের পর থেকে আমাদের কর্মসূচিতে জনস্রোত সৃষ্টি হচ্ছে। এখন আর জনবল সংকট নেই, বরং লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনে মাঠে লোক পাওয়া কঠিন ছিল। আমি নিজে মাঠে ছিলাম, আমার ছেলেও হামলার শিকার হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। যারা সত্যিকারের রাজনীতিক, তাদের আমরা চিনি।”

আলোচনা সভাটি ১১ জুলাই (শুক্রবার) রাজধানীর কদমতলী থানার মুজাহিদনগরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ফয়সাল হেদায়েত সৈকত পন্ডিত, বিএনপি নেতা আবদুল মান্নান, হেলাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা এমরান হোসেন ইমরান (সঞ্চালক) এবং সভার সভাপতি এহসানুল কবির (জুয়েল)।

সভায় গণঅভ্যুত্থনে আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK