1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: শহহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এটা দুই একজন ব্যক্তি ও কিছু রাজনীতিক দল জাতীয় ঐক্য নষ্ট করার জন্য এই দাবি তুলছেন। ইউরোপের কিছু দেশে পিআর পদ্ধতি আছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তা গ্রহণযোগ্য নয় বলে জানান বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন কার্যক্রম পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর সরাকরী প্রাথমিক কেন্দ্রে ৪৬০ জন কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।

এ্যানি আরও বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর অনেক দেশেই ইউরোফের, পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহুর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতিতে যাই তাহলে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে। ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। আওয়াম লীগের যে ফ্যাসিস্ট, যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, সামাজিক ব্যবস্থা, যে কাজগুলো আমরা করতে পারি নাই, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে কোনভাবেই সুযোগ দেওয়া যাবে না।

গণতন্ত্রের স্বার্থে মৌলিক সংস্কারগুলো ত্বরান্বিত করে একটি সঠিক নিরপেক্ষ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এখন যে সংস্কার চলছে এবং আমরা যে ৩১ দফায় সংষ্কার ঘোষণা করেছি, এ সংস্কার এবং ৩১ দফায় যে পয়েন্টগুলো উঠে এসেছে। একটি সুন্দর মিল আছে। তারেক রহমান খুব বিচক্ষণতার সহিত, দায়িত্বের সহিত চিন্তা ভাবনা করে ২০১৮ সালের পর যখন দেখলেন এদেশে একদলীয় শাসন চলে না, এক ব্যক্তির শাসন চলে না, একদল এবং এক ব্যক্তির শাসনের মধ্যে ফ্যাসিবাদ আছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে এ মানুষ ও দেশের জন্য একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হলে জাতীয় ঐক্যমতের সরকার দরকার, নতুন সুশাসন দরকার, নতুন শাসন ব্যবস্থার প্রয়োজন। যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সবাই মিলে যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি-সংগ্রাম করেছি।

বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিএনপির যুগৃ- মহাসচিব শহীদ উদিন চৌধুরী, বিএনপি নেতা ও বাফুফের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধরী হ্যাপী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্ছু, যুগ্ন-আহবায়ক ইউছুপ ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর আলম মাহবুব সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান সোহেল, চন্দ্রগঞ্জ থানা ছারদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK