1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পরিবেশ পদক পাচ্ছেন তেঁতুলিয়ার মাহমুদুল ইসলাম মামুন

মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক-২০২৪ পাচ্ছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের মাহমুদুল ইসলাম মামুন।
২ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদকের ঘোষণা দেওয়া হয়। আগামী ২৫ জুন তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে এ পদক।
মাহমুদুল ইসলাম মামুন একজন ব্যতিক্রমধর্মী পরিবেশকর্মী। প্রতিদিন ভোরবেলায় তিনি সাইকেলে করে বই ও গাছ নিয়ে বেরিয়ে পড়েন তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রামেগুলোতে। শিশুদের মাঝে বই পড়ার উৎসাহ বাড়াতে আয়োজন করেন পাঠচক্র, আর উপহার হিসেবে দেন গাছের চারা। এসব আয়োজনে অংশ নেন গ্রামের বয়োজ্যেষ্ঠরাও।
তার বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন একটি ‘প্রাকৃতিক পাঠাগার’, যেখানে শিশু-কিশোরেরা প্রতিদিন এসে পছন্দমতো বই পড়ে।
শুধু শিক্ষা নয়, পরিবেশ রক্ষায়ও দৃষ্টান্ত স্থাপন করেছেন মামুন। রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে এনে তা দিয়ে গাছের চারা তৈরি করেন। গত এক যুগ ধরে তিনি এ কাজ করে যাচ্ছেন, কোনো প্রকার আর্থিক সহায়তা ছাড়াই। বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করে পাওয়া অর্থেই চলে তার পরিবেশ সচেতনতার কর্মকাণ্ড।
মাহমুদুল ইসলাম মামুন বলেন, “পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে আমি নিজেকে পর্যন্ত গুছাতে পারিনি। আমি বিয়েও করিনি— ভাবি যদি করি, তাহলে হয়তো থেমে যেতে হবে। অনেকে আমাকে পাগল বলেছে, উপহাস করেছে। কিন্তু আমি থেমে থাকিনি। আমার এই পদক আমি আমার মাকে উৎসর্গ করতে চাই।”
মামুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের আজহারুল ইসলামের ছেলে। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK