1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ ভোট গ্রহণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত
নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেত্রকোনা জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
শুক্রবার (২০ জুন) সকাল ৮টা  থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। নেত্রকোনা জেলা শাখার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে কেন্দ্রে ভোটারদের ভিড় সকাল থেকেই লক্ষ্য করা গেছে।
তবে কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিত বেশি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রার্থীরা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব কিছুই করা হয়েছে।পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কার কারণ নেই।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ভোটারদের উপস্থিতিও ভালো। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেত্রকোনা জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২ শত ৮৮ জন। মোট ১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
জান যায় নির্বাচনে সভাপতি প্রার্থী -২ জন, সহ-সভাপতি -২ জন, কার্যকরী সভাপতি -২ জন, সাধারণ সম্পাদক -২ জন, যুগ্ম সম্পাদক -৩ জন, সহসম্পাদক -৩ জন, সাংগঠনিক সম্পাদক -২ জন, প্রচার সম্পাদক -৪ জন, কোষাধ্যক্ষ -৪ জন, দপ্তর সম্পাদক -৩ জন  প্রার্থী অংশগ্রহণ করেন। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK