প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
নেত্রকোনায় মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ ভোট গ্রহণ

নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেত্রকোনা জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। নেত্রকোনা জেলা শাখার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে কেন্দ্রে ভোটারদের ভিড় সকাল থেকেই লক্ষ্য করা গেছে।
তবে কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিত বেশি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রার্থীরা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব কিছুই করা হয়েছে।পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কার কারণ নেই।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ভোটারদের উপস্থিতিও ভালো। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেত্রকোনা জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২ শত ৮৮ জন। মোট ১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
জান যায় নির্বাচনে সভাপতি প্রার্থী -২ জন, সহ-সভাপতি -২ জন, কার্যকরী সভাপতি -২ জন, সাধারণ সম্পাদক -২ জন, যুগ্ম সম্পাদক -৩ জন, সহসম্পাদক -৩ জন, সাংগঠনিক সম্পাদক -২ জন, প্রচার সম্পাদক -৪ জন, কোষাধ্যক্ষ -৪ জন, দপ্তর সম্পাদক -৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.