1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাসুদপুর সীমান্তে ২০ জন বাংলাদেশী নাগরিক আটক

অহিদুজ্জামান রিপন, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু পাচার, অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করে আসছে বর্ডার গার্ড।

আজ ১৮ জুন ২০২৫ তারিখ আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে ২০ জন (০৩ জন পুরুষ, ০৭ জন মহিলা  এবং ১০ জন শিশু) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়।বর্তমানে ব্যাক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিজিবি পক্ষ হতে  বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, পদাতিক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK